সততা এক মূল্যবোধ
সততা দীর্ঘস্থায়ী দামী
সততাকে বেচে খাওয়া
নির্বোধের বোকামী
জেনে বুঝে মিথ্যা সাক্ষ্য দিয়ে
মিথ্যাকে সত্যের রঙে সাজানো
উচিত না
উচিত না
দশের লাঠি একের বোঝা
কোন কাজই নয়তো সোজা
সৎ উপার্জন সম্মানের
প্রার্থনা তুল্য নামাজ রোজা
শ্রমিকের পরিশ্রমকে ছোট ভেবে
তাঁহার কর্মকে অসম্মান করা
উচিত না
উচিত না
ঝড়ের দিনে খাদের মাঝে
পরতেও পারে হাতি
তাহার গায়ে দিতেও পারে
ছোট্ট ইঁদুরে লাথি
নিজের ক্ষমতা জাহির করতে
নরমের সাথে গরম করা
উচিত না
উচিত না
পঁচা শামুকেও কাঁটতে পারে
তোমার নরম পা
চিকন সূচেও লাগতে পারে
মোটা চামড়ায় ঘাঁ
তুমি শক্তিমান তাই অন্যকে
তুচ্ছ ভেবে তাচ্ছিল্য করা
উচিত না
উচিত না
উদারতা মহত্বের লক্ষণ
বড়ই মানবিক বিষয়
উদারতা খুবই ভালো
বোকামি ভালো নয়
নিজের চরকায় তেল না দিয়ে
যত্রতত্র বনের মোষ তাড়ানো
উচিত না
উচিত না
বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়
সম্পর্ক লেনদেন হোক
বোধ সচেতনতায়
অতি আবেগে অন্ধ বিশ্বাসে
বন্ধু ভেবে গোপন প্রকাশ
উচিত না
উচিত না
চোখ থাকিতে ভুল পথে যায়
সে জন পথহারা সে তালকানা
উজান জীবনের লক্ষ্য হলে
ভাটির স্রোতে গা ভাসানো মানা
কাকের স্বভাব ডাকবেই সে কা কা
কাকের ডাকে বিভ্রান্ত হওয়া
উচিত না
উচিত না