পরিচয় ও পরিচিতি

বৃক্ষ তোমার নাম কী
নাম দিয়ে কাম কী
ফলদায়ী বৃক্ষ আমি
ফলেই আমার পরিচয়
বৃক্ষের পরিচয় ফল
গুণ গন্ধ বিচারে হয়
কেউ বলে ম্যাংগো
কেউ বলে আম
যে নামেই ডাকো তুমি
সেটাই আমার নাম

ওহে মানুষ
এবার বলো
তোমার পরিচয়
কী নামে তোমায়
ডাকা হয়

আমি হিন্দু
আমি বৌদ্ধ
আমি ইহুদী
আমি খ্রিস্টান
আমি মুসলিম
আমি পৌত্তলিক
আমি শিখ
আমি আস্তিক
আমি নাস্তিক

শোন মানুষ একটু দাড়াও
ছুটছো কেন দিক বিদিক
খানিক ভেবে একটু বলো
কি ঠিক আর কি বেঠিক
ভূতে তুমি বিশ্বাস করলেই
ভূত বিশ্বাসী বলেনা তো কেহ
বিশ্বাসের ভিত্তিতে পরিচয়
পায় কী কভু কোন মানব দেহ

মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু
হোক সে অতি সাধারণ
অথবা ঈশ্বর পূত্র যীশু

সময়ের সাথে মানুষ বাড়ে
সময়ে নানান পরিচয় তাঁর
নামের সাথে উপাধি যোগ
বাড়ে পরিচয় তোমার আমার

জাতপাত ও ধর্মে
হানাহানি বিজয়ী কেহ
হৃতপিন্ড থামিলে
পরিচয় লাশ মৃতদেহ
ধার্মিক অধার্মিক
ব্যক্তির পরিচয় নয়
ব্যক্তির পরিচয়
কর্ম গুণ বিচারে হয়

মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু
হোক সে অতি সাধারণ
অথবা ঈশ্বর পূত্র যীশু

মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top