পাছে লোকে বলবে কথা
যদি তুমি হও সাদা অথবা কালো
পাছে লোকে বলবে কথা
যদি তুমি করো ভুল অথবা ভালো
কিছু লোকের কোন কাজ নেই
পরের চুলায় ভাজে খই
পরের চিন্তায় নির্ঘুম ব্যস্ত তারা
পাঁকা ধানেতে দিতে মই
কিছু লোকের এমন হাবভাব
সকল বিষয় জানে
ফুলিয়ে ফাপিয়ে বলে বেড়ায়
যা আসে দুই কানে
পাছে লোকে বলবে কথা
যদি তুমি হও সাদা অথবা কালো
পাছে লোকে বলবে কথা
যদি তুমি করো ভুল অথবা ভালো
পরের কথায় পিছুপা হলে
কর্তব্য রবে বাকী
সময়ের মত সময় যাবে
দিয়ে যাবে ফাঁকি
শূণ্য থালা শূণ্যই রবে
ভাত বাড়বে নাতো কেউ
থমকে যাওয়া অনুচিত
শুনে কুকুরের ঘেউ ঘেউ
পাছে লোকে বলবে কথা
যদি তুমি হও সাদা অথবা কালো
পাছে লোকে বলবে কথা
যদি তুমি করো ভুল অথবা ভালো
কোন লোকে কী ভাববে
একথা ভেবে পথে থমকে যাওয়া মানা
কোন লোকে কী বলবে
একথা ভেবে পথ পাল্টায় ভীতুর ছানা
বাঁচতে হলে বাঁচা উচিত
নিজের মত করে
পরের কথা ছুড়ে ফেলো
বাঁচো প্রাণ ভরে
পাছে লোকে বলবে কথা
যদি তুমি হও সাদা অথবা কালো
পাছে লোকে বলবে কথা
যদি তুমি করো ভুল অথবা ভালো