মানুষ মাত্রই ভুল করে

যাহা নহে সঠিক
যাহা এর বিপরীত
তাহাই ভুল
বুদ্ধির বিবেচনায়
সঠিক বেঠিক ভাবে
মানব কূল

ভুল করে সবাই ভুল কোরে
হয়না তো সদিচ্ছায় জোড় কোরে
মানুষ মাত্রই ভুল করে

ভুল দেখায় ভিন্ন ফল
যথা ভাবনা তথা নয়
সঠিক জনে ভুল পথে
করে না সময় অপচয়

মানুষ মাত্রই ভুল করে
হোক সে তুমি অথবা আমি
পিতা মাতা জগৎস্বামী
মানুষ মাত্রই ভুল করে
হোক সে বিদ্যান বা অজ্ঞানী
অখ্যাত বা নামিদামী

ভুল করে সবাই ভুল কোরে
হয়না তো সদিচ্ছায় জোড় কোরে
মানুষ মাত্রই ভুল করে

ভুল ফল দিশা জাগায়
করো সঠিক নিরীক্ষা
বিজ্ঞ জনে গ্রহণ করে
ভুলের থেকেই শিক্ষা

মানুষ মাত্রই ভুল করে
হোক সে রাজা অথবা রানী
অপূজিত বা বীণাপাণি
মানুষ মাত্রই ভুল করে
হোক সে মহান অথবা হীন
মানব রূপে যাকে জানি

ভুল করে সবাই ভুল কোরে
হয়না তো সদিচ্ছায় জোড় কোরে
মানুষ মাত্রই ভুল করে

ভুল করে সবাই ভুল কোরে
হয়না তো সদিচ্ছায় জোড় কোরে
মানুষ মাত্রই ভুল করে

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top